মহেশখালী উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান


মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ফকিরখালী এলাকায় আদালতের রায় বাস্তবায়নে কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন মহেশখালী উপজেলা প্রশাসন।
১২ এপ্রিল সকালে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী,জমি সংক্রান্ত বিরোধে মোস্তাক আহমদ আদালতে মামলা দায়ের করলে আদালত তার পক্ষে রায় প্রদান করেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ জারি করেন। আদালতের নির্দেশনার আলোকে প্রশাসন দৃঢ় অবস্থান নিয়ে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন এবং সংশ্লিষ্ট এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

















