মাটিরাঙ্গায় সড়ক প‌রিবহন আই‌নে জরিমানা

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে ১৫ জন মোটরসাইকেল চালককে ৬ হাজার ৫শ টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত।

বৃস্পতিবার (১০ ন‌ভেম্বর) সকালে মাটিরাঙ্গা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

এ সময় মোটরসাইকেল চালক হ্যালমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রীবহন, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৪৯ (চ) ধারা মোতাবেক ১৫ জনকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় নিজ ও যাত্রী‌দে‌রে নিরাপত্তায় দে‌শের প্রচ‌লিত সড়ক ও প‌রিবহন আইন মে‌নে নিরাপ‌দে চলার আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, মাটিরাঙ্গা, সড়ক প‌রিবহন আই‌ন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন