বান্দরবানে তিন ইটভাটায় প্রশাসনের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

fec-image

বান্দরবানে আলীকদমে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে এবিএম মালিক শামসু, আলীবাজার এফবিএম মালিক শওকত ও ইউবিএম মালিক জামাল উদ্দিনসহ তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে সাত হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে বনবিভাগ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানাসহ জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইটভাটা, জরিমানা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন