জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাই বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল 

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা সদর বড়ইছড়ি  মডেল জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া  মাহফিলে  উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব  দিলদার হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন,বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুল হাশেম মেম্বার,জাকির হোসেন,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক মোঃ আবু হাসান চৌধুরী রক্সি, মোঃ মাসুদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ মনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান ডালিম, মোশাররফ হোসেন অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ  সোলায়মান।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বিএনপি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন