মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন কাপ্তাই থানার নতুন ওসি

fec-image

রাঙামাটির কাপ্তাই থানার নতুন ওসি মোহাম্মদ কায় কিসলু যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। ১০ আগস্ট কাপ্তাই থানায় যোগদানের পূর্বে তিনি বরকল থানার ওসি ছিলেন।

নতুন ওসি কাপ্তাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করে বলেন, কাপ্তাইয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকের রমরমা বাণিজ্য চলছে। এতে যুবসমাজ দিন দিন ধবংস হয়ে যাচ্ছে।

পার্বত্যনিউজের অনুসন্ধানে জানা যায়, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রাইখালী, ডংনালা, ফেরিঘাট, মিশন এলাকা, চন্দ্রঘোনা পোষ্ট অফিস, কলাবাগান, কয়লার ডিপো, ছাদেকের ঘোনা, মাষ্টার কলোনী, বারঘোনা, পেট্রল পাম্প, কলেজ গেইট, বড়ইছড়ি, তম্মুপাড়া, শিলছড়ি, শীতার পাহাড়, বালুরচর, চিৎমরম,ব্যাংঙছড়ি, লগগেট, টুইন টাওয়ার, লগগেইট কুড়ুম, নতুনবাজার পশ্চিমপাড়া ঢাকাইয়া কলোনী,পোট্রলপাম্ম এলাকা,স্বর্ণ টিলা, বিএফ আইডিসি টিলা, ফরেষ্ট এলাকা, নৌবাহিনী রোড এলাকা,নতুন রাস্তা আগর বাগান এলাকা, শিল্প এলাকা, জাকির হোসেন স্-মিল এলাকা, জেটিঘাট, প্রজেক্ট পুরাতন বাজার ও ব্রিকফিল্ড এলাকাসহ এ সকল ৩৬টি স্পটে প্রতিদিন চলছে ইয়াবা, গাঁজা ও পাহাড়ি মদের ব্যবসা।

বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছু ইয়াবা ব্যবসায়ীকে আটক করে তাঁদের ভ্রাম্যমান আদালতে  সাজা দেয়ার পরেও নিয়ন্ত্রণে আসছে না। এসব স্পটলোতে প্রতি দিন-রাত চলছে মাদক ক্রয়-বিক্রয়। অনেক সচেতন অভিভাবক তাঁদের স্কুল-কলেজ পড়ুয়া ছেলেদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ নেশার জগৎ হতে তাদের সন্তানদের বাঁচাতে তারা পুলিশ প্রশাসন, বিশেষ করে নতুন ওসির কঠোর হস্তক্ষেপ আশা করছেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন