রামুর গর্জনিয়ায় বজ্রপাতে দিন মজুরের মৃত্যু

fec-image

রামুর গর্জনিয়ায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত দিনমজুরের নাম সিরাজুল ইসলাম (৪৩)। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়ার বাসিন্দা ছিলেন। তার বাবা মৃত হাফেজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার সময়ে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।

গর্জনিয়ার ইউনিয়নে বাসিন্দা ইউছুফ জানান, মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিময় দিনে বোমাংখিল গ্রামে সেতুর পাশে মুলা খেতে কাজ করছিলেন নিহত দিনমজুর সিরাজুল ইসলামসহ ৭ জন। দুপুর আড়াইটায় বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন- বিষয়টি পুলিশকে অবহিত করার পর সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন