Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে অবৈধ দখলে থাকা ৬১ পরিবার উচ্ছেদ

12895249_10208108241519084_785546352_n

স্টাফ রিপোর্টার:

রাঙামাটিতে অবৈধ দখলে থাকা প্রায় ৬১ পরিবারকে উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল ১১টায় শহরের ভেদভেদী এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযানের মাধ্যমে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের বেদখলকৃত প্রায় আট একর জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানান, সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে কিছু অবৈধ দখলদার সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। তাদের উচ্ছেদের জন্য সরকারিভাবে নোটিশ ও মাইকিংও করা হয়েছে। কিন্তু তার পরও তারা জায়গা ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে এ অভিযান চালাতে হয়েছে। অভিযানের পর মঙ্গলবার থেকেই দেয়াল নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।

এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বিক্ষুদ্ধ হয়ে শহরের কলেজ গেইট এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে এ্যাডভোকেট আবছার আলী অভিযোগ করেন, এ অভিযান সর্ম্পকে তাদের আগে থেকে অবগত করা হয়নি। এছাড়া তারা এই ব্যাপারে আদালতে গিয়েছেন এবং আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানালেও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি রক্ষা করেননি। হঠাৎ করে উচ্ছে অভিযানের কারণে সব হারাতে হয়েছে প্রায় ৬১ পরিবারের। তারা এর ক্ষতিপূরণ চায়।

এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, সড়ক ও জনপথ এর চট্টগ্রাম জোনের নির্বাহী ম্যাজিস্ট্রট আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশিদ ও রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন