রামগড়ে গৃহবধূকে গণধর্ষণকারী পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

fec-image

খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া ইউনিয়নের দুর্গম কালাপানি এলাকায় স্বামীকে বেধে রেখে গৃহবধূকে (৩৫) গণধর্ষণকারী পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

মঙ্গলবার (২৭ আগস্ট) রামগড় পৌরসভার প্রাণকেন্দ্রে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে কালাপানি এলাকার বাসিন্দা রহমত আলীর বাড়িতে ১৮-২০ জনের একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। সন্ত্রাসীরা গৃহবধূর স্বামীকে বাড়ির উঠানে বেদম মারপিট করে আহত অবস্থায় বেধে রেখে ৪-৫ জন ঘরে ঢুকে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণে বাধা দিতে এলে ওই গৃহবধূর শাশুড়িকেও তারা বেদম প্রহার করা হয়। রবিবার ভিকটিমকে নিয়ে তার স্বামী রামগড় থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি।

এদিকে, পাহাড়ি সন্ত্রাসীদের গণধর্ষণ, মারপিট ও ঘর লুটপাটের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে রামগড় পৌর শহরের পুলিশবক্স মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে থানায় মামলা রুজু করে অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রামগড় পৌর কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলা মহিলা পরিষদের সভানেত্রী হাসিনা বেগম, সাধারণ সম্পাদক জোহরা বেগম, রামগড় উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের, সিনিয়র সহ সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন দুলাল, পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মাও. এমদাদুল রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, রামগড় উপজেলার প্রস্তাবিত মহিলা পরিষদের সভানেত্রী সালমা আক্তার, পৌর কমিটির প্রস্তাবিত সভানেত্রী নুরজাহান বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন