রামুর চাকমারকুলে মা সমাবেশ ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
রামু প্রতিনিধি:
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মুহাম্মদপুরা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে গর্ভবতী মায়েদের অংশগ্রহণে মা সমাবেশ হিমোগ্লোবিন ও সুগার পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম মুফিদ।
সমাবেশ উদ্বোধন করেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পুলক ধর। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পার্টনার্স ইন হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)‘র মাঠ সমন্বয়কারী মোঃ নূরুল কবির।
এতে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান করেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা ও ডা. লাবনী দে।
এছাড়াও অংশগ্রহণকারি মায়েদের হিমোগ্লোবিন ও সুগার পরীক্ষা এবং কিশোরী মেয়েদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে সমাবেশ ও ক্যাম্প চলে বিকাল তিনটা পর্যন্ত। সমাবেশ সঞ্চালনায় ছিলেন, মুহাম্মদপুরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোহাম্মদ শামীম।
এতে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও মহিলা ইউপি সদস্য শাহেদা বেগম, পার্টনার্স ইন হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর ইউনিয়ন ফ্যাসিলেটর আজম খান ও মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মুফিদুল আলম বলেন, পি.এইচ.ডি’র সহযোগিতায় কমিউনিটি গ্রুপের এই মহতি উদ্যোগ সেবা বঞ্চিত গর্ভবর্তী মায়েদের সেবা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করবে। পিএইচডি’র এই কর্মকাণ্ডে সরকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের সকল কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
বক্তব্য পর্ব শেষে তিনি সরেজমিনে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।


















