রামুর বাঁকখালী নদীতে নিখোঁজ এমনের লাশ উদ্ধার


রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ এমন বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়।
রবিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ডুবুরি দল উদ্ধারকাজে নদীতে নামে। বিকেল সাড়ে ৫ টার দিকে এমনের লাশ উদ্ধার করে ডুবুরি দল।
মোহাম্মদ এমন (১৫) সাড়ে ১২ টার দিকে চাকমারকুলস্থ বাঁকখালী নয়া ব্রীজের নিচে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। শিশু টি ৮ম শ্রেণীর ছাত্র।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা নিখোঁজ ছাত্রটিকে উদ্ধার করতে ডুবুরি টিম পাঠিয়ে সহযোগিতা করেন ।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, লাশ
Facebook Comment

















