দশ হাজার ইয়াবাসহ

সীমান্তে তঞ্চঙ্গা যুবক আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক তংচঙ্গা যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে ১টায় ৩৪ বিজিবিএর অধীনস্থ মংজয়পাড়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় । অভিযানটি চালানো হয় সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার জামিরতলি পাড়া এলাকায়।

আটক ব্যক্তি মংথায়াইনছা তংচংগ্যা (৪৫)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলি পাড়ার বাসিন্দা গুলমং তংচংগ্যার ছেলে।

বিজিবি সূত্র জানায়, টহলদল সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা জোরদার করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকবিরোধী অভিযান এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। স্থানীয়দের মতে, এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন