১০ম গ্রেডের দাবিতে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন

fec-image

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকরিতে ১০ম গ্রেডের দাবিতে দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের স্টাফ ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত অর্ধদিবস কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএমটিএ’র খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোহন।

তিনি জানান, ১০ গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের মতো মাটিরাঙ্গায়ও এ কর্মবিরতি পালন করা হয়েছে। সরকার যদি আমাদের এই মৌলিক দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএমটিএ’র খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মো. হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, ফার্মাসিস্ট রূপা চাকমা ও রাজিব পাল।

কর্মবিরতি চলাকালীন সময়ে হাসপাতালের ফার্মেসি ও টেকনোলজিস্ট বিভাগ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মবিরতি, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন