অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্বে আরশাদুর রউফ

fec-image

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট মোহাম্মদ আরশাদুর রউফসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত শনিবার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। ওই দিন রাতে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজের অব্যাহতিপত্র জমা দেন। আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

গত ২১ ডিসেম্বর পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আসাদুজ্জামান। রোববার তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন