আলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগত টাকা বিতরণ


বান্দরবানের আলীকদমে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন ও নগত অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) ঢেউটিন ও নগত অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ৮০টি পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন, অগ্নিকান্ডসহ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে আলীকদম উপজেলার দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের মাধ্যমে ৮০টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন। এতে ১০০ বান্ডিল ঢেউটিন এবং ১ লক্ষ টাকা (বান্ডেল প্রতি (৩ হাজার টাকার) চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন বলেন, এ মানবিক সহায়তার মাধ্যমে অসহায় পরিবারগুলোর ঘর নির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক প্রদান সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলার দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের মাধ্যমে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.এম. নজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন,আলীকদম উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক জুলফিকার আলী ভুট্টোসহ প্রমুখ
















