আলীকদমে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী

৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের আলীকদমে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার ( ৭ নভেম্বর) বিকাল ৪ঘটিকার সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনকল্যাণ ফার্মেসী থেকে র্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় বাজার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহম্মেদ সভাপতিত্বে এবং বান্দরবান জেলা যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোস্তফা কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও তৈন মৌজার হেডম্যান মংক্যানু মার্মা।
এ সময় উপস্থিত ছিলেন উপজলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল আনছার ছোটন, উপজেলা সেচ্চাসেবক দলের আহব্বায়ক আবুল বাশার, উপজেলা কৃষকদলের আহবায়ক সাহাব উদ্দিন, উপজেলা মহিলা দলের নেত্রী রেহেনা আক্তার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোরশেদ আলম, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

















