আলীকদমে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জোন কমান্ডার মো. আশিকুর রহমান


বান্দরবানের আলীকদম উপজেলার স্বাস্থ্যসেবার মান ও সার্বিক কার্যক্রম বিষয়ে পরিদর্শন করেন ৩১ বীর আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক।
বুধবার (২৬ নভেম্বর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন ইউনিটের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। হাসপাতালে ভর্তি রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ, ইনডোর- আউটডোর, ল্যাব ইউনিট, ওয়ার্ডসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবাদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা জানতে চান। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম, আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ।
জোন কমান্ডার লে. কর্নেল মো.আশিকুর রহমান আশিক বলেন, “সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের পাশে রয়েছে। প্রতিটি রোগী যেন দ্রুত, নিরাপদ ও মানসম্পন্ন সেবা পান— এটাই আমাদের মূল লক্ষ্য।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি দুর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও শক্তিশালী করার বিষয়ে আলাপ করেন। পরে চিকিৎসাধীন রোগীদের মনোবল বাড়াতে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে ফ্রুটসা বাস্কেট প্রদান করা হয়।

















