ঈদগাঁওয়ে খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে কর্মচারীর হাতে চিংড়ি ঘেরের মালিকের পুত্র মোস্তফা কামাল খুনের ঘটনায় নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি ৬ জনকে আসামি করে ঈদগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আটক ঘাতক পিতা-পুত্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিন নিহতের ময়না তদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশরাফ হোসেন জানান, ঘটনার পরপরই আটক ঘাতক সোলেমান বাদশা (২৮) ও তার পিতা শাহীনুর মিস্ত্রি প্রকাশ সাধনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং সেখানে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মামলার সুত্র ধরেই প্রশাসন চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

প্রসঙ্গত গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী (ঘোনাপাড়া) এলাকায় মাছ ও কাঁকড়া ঘেরের লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঘের মালিক মোক্তার আহমদের ছেলে মোস্তফা কামালকে উপুর্যপুরী ছুরিকাঘাতে খুন করেন কর্মচারী একই এলাকার শাহীনুর মিস্ত্রীর ছেলে সোলায়মান বাদশাহর নেতৃত্বে ঘাতকদল। ঘটনার পরপরই জনতার সহযোগিতায় একই দিন পুলিশ ঘাতক পিতা-পুত্রকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন