ঈদগাঁওয়ে পৃথক অভিযানে পাঁচ নারী-পুরুষ গ্রেফতার

fec-image

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ পাঁচ নারী-পুরুষ গ্রেফতার হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে ও দিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক এ অভিযান পরিচালিত হয়।

সকালে ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আউলিয়াবাদ এলাকার আমেনার বসত ঘরে সাব-ইন্সপেক্টর মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আমেনার হেফাজত থেকে সাদা কাগজে মোড়ানো ১০ পুরিয়া গাঁজা (যার ওজন ৬০ গ্রাম) এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত নগদ অর্ধলক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

ধৃত আমিনা খাতুন (৪২) উক্ত এলাকার জহির আহমদের স্ত্রী ও মৃত ছোবহান আলীর কন্যা।

পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে ইসলামাবাদ ইউপির ৩ নং ওয়ার্ড চরপাড়ার মৃত জাফর আলমের পুত্র, তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কায়েস মিয়া প্রকাশ কাউসার; ৮ নং ওয়ার্ড আউলিয়াবাদের নুরুল হাসেমের পুত্র মোহাম্মদ ইয়াছিন; পোকখালী ইউপির ৭ নং ওয়ার্ডের মোঃ ছিদ্দিকের পুত্র শফিকুল ইসলাম; এবং ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমাতলীর আবুল কালামের পুত্র মোহাম্মদ রফিকুল ইসলাম।

থানা ওসি এটিএম সিবাতুল মাজদার জানান, চলমান অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, গ্রেপ্তার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন