ঈদগাঁওয়ে ভাইকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে তিন ভাই-বোন মিলে অপর ভাইকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয় এবং পুলিশ ঘটনা জানতে পেরে দীর্ঘ ৬ ঘণ্টা পর ঘরের তালা ভেঙে গিয়াস উদ্দিনকে উদ্ধার করেন।

বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর মাইজ পাড়ায়। নির্যাতনের শিকার ব্যক্তি উক্ত এলাকার জুলফিকার আলীর ছেলে গিয়াস উদ্দিন।

ঈদগাঁও এএসাই  নজরুল ইসলাম উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

ঈদগাঁও থানার ওসি) ফরিদা ইয়াছমিন জানান, ভিকটিমকে অভিযোগ দিতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন