Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে ইয়াবা ও তরুণীসহ পুলিশের এএসআই আটক

বিশেষ সংবাদদাতা কক্সবাজার:

বিজিবির হাতে ইয়াবা ও তরুণীসহ পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আটক হয়েছেন। তার নাম নিজামুল হক বলে জানাগেছে।

রোববার কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামুর পেঁচারদ্বীপ রেজুর ব্রিজ এলাকার যৌথ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করে বলে জানাগেছে।

এসময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকের পর তরুণীসহ তাকে জেলা পুলিশের বিশেষ শাখায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন।

নিজামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ইয়াবা সংক্রান্ত ঘটনায় মাস দুয়েক আগে সাময়িক বরখাস্ত হন। নিজামুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায়। তার সঙ্গে থাকা তরুণী হাসিনা আকতারের বাড়ি খাগড়াছড়ি জানিয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজারে ইয়াবা ও তরুণীসহ পুলিশের এএসআই আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন