Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে কটেজ থেকে পতিতা ও খদ্দরসহ আটক ৮

আটক

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার কলাতলীর সৈকত পাড়ায় হাজী ছালাম আহমদের কটেজে অভিযান চালিয়ে ৪ পতিতা ও ৪ খদ্দরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে অভিযান চালায় সদর মডেল থানা।

সূত্রে জানা যায়, হাজী ছালাম আহমদের কটেজে বহুদিন ধরে পতিতা ব্যবসা চালিয়ে আসছিল।

স্থানীয়রা জানান, সৈকত পাড়া এলাকায় কিছু কটেজে দীর্ঘ দিন যাবৎ পতিতা ব্যবসা ও ইয়াবা ব্যবসা করে যাচ্ছিল। বিভিন্ন সময় পুলিশ অভিযান চালিয়ে আসলেও আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে তারা ব্যবসা অব্যাহত রাখছিল। সাম্প্রতিক পুলিশ বিভিন্ন সময় এই কটেজ গুলোতে অভিযান চালিয়ে পতিতা মহিলাদের আটক করে।

সর্বশেষ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মডেল থানার ওসি(তদন্ত) নেতৃত্বে হাজী ছালাম আহমদের কটেজ ওশান এম্পাইয়ারে অভিযান চালিয়ে ৪ পতিতা মহিলা ও ৪ খদ্দরকে আটক করে। প্রাথমিকভাবে আটক হওয়া পতিতা ও খদ্দরের নাম ও ঠিকানা জানা যায়নি।

এই বিষয়ে জানতে চাইলে ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে ওশান এম্পাইয়ার কটেজ থেকে ৪ পতিতা মহিলা ও ৪ খদ্দরকে আটক করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন