কক্সবাজারে শান্তিপূর্ণ ভোটকেন্দ্র উপহার দিতে পুরোদমে প্রস্তুত বিজিবি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মত কক্সবাজারেও পুরোদমে প্রস্তুত বিজিবি। সীমান্ত সহ জেলার নির্বাচনী এলাকায় বাড়ানো হয়েছে জনবল। শুধু সদর ও ঈদগাঁহতেই দায়িত্ব পালন করছে ১১ প্লাটুনর বিজিবি। বসানো হয়েছে জেলার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট। যেখানে ডগ স্কোয়াড, বডি অন ক্যামেরা এবং ড্রোন এর মাধ্যমে শুরু হয়েছে নিয়মিত তল্লাশী কার্যক্রম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের খুরুশকুল ব্রিজ সংলগ্ন প্রবেশমুখে অস্থায়ী বিজিবি চেকপোস্টে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল এসএম খায়রুল আলম।
তিনি বলেন, সহিংসতার প্রতিরোধের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবিও রয়েছে কঠোর অবস্থানের। একই সাথে সীমান্তেও বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা।

















