কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

নিহত
কক্সবাজার প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি মিনিবাস কক্সলাইন ও মালবাহী চাঁন্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৬জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত চাঁন্দের গাড়ী চালক রাশেদুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ার খুরশেদ আলমের পুত্র বলে জানা গেলেও অপরাপর আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঈদগাঁও চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র মতে, যাত্রীবাহি কক্সলাইন (ঝ ১১-০১৬১) চকরিয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কলাভর্তি চাঁন্দেরগাড়ী (১১-০৫০৯) উক্ত স্থানে পৌঁছলে উভয়গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় চাঁন্দের গাড়ির চালক রাশেদ ঘটনাস্থলে নিহত হয়। অন্যান্যদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

তবে হাইওয়ে পুলিশ সার্জেন্টের মতে, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে নিয়ে যাওয়া হবে এবং লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন