কাপ্তাইয়ে ধানের শীষের প্রচারণায় যুবদল

রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীষের প্রচারণায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এই সময় রাঙামাটি আসনে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান এর পক্ষে ভোট চান যুবদল নেতারা।
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) সকাল হতে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা’র নেতৃত্বে ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ও ৩ নং ওয়ার্ড,কুকিমারা পাড়ায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা গণসংযোগে সবার কাছে দীপেন দেওয়ান-এর পক্ষে ভোট চান। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব সবার নিকট তুলে ধরেন।
এই সময় উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তনচংগ্যা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবুল তনচংগ্যা, সদস্য মোহাম্মদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয় তনচংগ্যা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি চাইয়ো মারমা কর্ণফুলি কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তনচংগ্যা,সিনি: সহ সভাপতি টিপু তনচংগ্যা,দপ্তর সম্পাদক মংসাইনু মারমা, ছাত্রদল নেতা হ্লামং মারমা সহ যুবদল নেতা সাগর মারমা, আব্দুল আমিন, মোঃ রহিম,ম্রামং মারমা ছাড়াও যুবদল, ছাত্রদল ও বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

















