কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৪

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বিজিবি ফটকের সামনে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ৪১ বিজিবি ফটকের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

থানা সুত্রে জানাযায় যাত্রিবাহী একটি সিএনজি উপজেলা সদর বরইছড়ি এলাকা হতে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা একটি জিকসার ১৫০ সিসি মোটরসাইকেল কাপ্তাই হতে লিচুবাগান এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় দুর্ঘটনায় সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০) এবং মোটরসাইকেলের যাত্রী মো. রানা (১৭) আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি । তার ডান হাত ভেঙে যায় এবং গলায় কেটে যায়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্ঘটনার পর কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন