কুতুব‌দিয়ায় অ‌গ্নিদগ্ধে মারা গে‌ছে সেই নারী

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় অ‌গ্নিদগ্ধে সেই নারী চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। সোমবার (১‌ডি‌সেম্বর) বিকাল ৪ টার দি‌কে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের বার্ণ ইউনি‌টে ৬ দিন পর সে মারা যায়।

গত ২৬ ন‌ভেম্বর সকা‌লে আলী আকবর ডেইল সিকদার পাড়ার গ্রাম পু‌লিশ মো. শাহজাহা‌নের স্ত্রী রু‌মি আক্তার (২৮) চুলায় পা‌ত্রে ফিট‌কি‌রি জাতীয় ঔষধ গরম কর‌তে গে‌লে হঠাৎ আগুন জ্ব‌লে ও‌ঠে। এসময় পাত্র নামা‌তে গি‌য়ে পা‌শে থাকা ছে‌লে জিহাদ(৩) এর শরী‌রে আগুন ধ‌রে যায়। ছে‌লে‌কে বাঁচা‌তে গি‌য়ে রু‌মির শরীর ৬০ ভাগ ঝল‌সে যায়।

উভয়‌কে চট্টগ্রাম মে‌ডি‌কে‌লে বার্ণ ইউ‌নি‌টে ভ‌র্তি করা হ‌লে সোমবার চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান ব‌লে রু‌মির আত্মীয় স্বাস্থ‌্য সহকা‌রি জসীম উ‌দ্দিন জানান। ছে‌লে জিহাদ এখ‌নো চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন