কুতুবদিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মুত্যু


পানিতে ডুবে নিহত শিশু তামিমের ছবি
কুতুবদিয়ায় পানিতে ডুবে তামিম (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলা সদর বড়ঘোপ মুরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামিম মুরালিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় চাইল্ড কেয়ার কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, তামিম বাড়ির পাশে পুকুরে খেলা করতে করতে তলিয়ে যায়। পরে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. জায়নুল আবেদীন তামিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, নিহত, পানিতে ডুবি
Facebook Comment

















