Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

Khagrachhari CAB Photo  15-03-2016

নিজস্ব প্রতিনিধি:

এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন এ শ্লোগানে খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনজুমার এসোসিয়েশন ক্যাব’র জেলা সভাপতি সাংবাদিক আবু তাহের মুহাম্মদ।

আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্তি পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নয়নময় ত্রিপুরা। সেমিনারে এন্টিবায়োটিক এর অপব্যবহার রোধে জনসচেতনা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন