চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র ৩ নেতা বহিষ্কার


কাপ্তাই উপজেলা ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দলের শৃঙ্খলা ভংগ ও নানাবিদ কর্মকাণ্ডের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকাল ৫টায় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি, সম্পাদক ও সহ দপ্তর সম্পাদক এই বহিষ্কার আদেশ দেন।
বহিষ্কার আদেশে লেখা কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, সদস্য মোহাম্মদ দুলাল ও শেখ আব্দুল্লাহকে দলের সকল পদ পদবি হতে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের কাউন্সিল ভোটাধিকার প্রয়োগ পরবর্তী সময় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে উপরোক্ত তিনজন অশোভন আচরণ পেশি শক্তি প্রদান করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এমনকি তাদের বিরুদ্ধে সিনিয়র নেতাদের শারীরিকভাবে নির্যাতন করে আহত করার অভিযোগ আনা হয়। সন্ত্রাসী কর্মকান্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সংগঠন বিরোধী কর্মকাণ্ড করার দায়ে উপরোক্ত তিনজন নেতাকে ইউনিয়ন বিএনপির সকল পদ পদবি হতে বহিষ্কার করা হয়।

















