চম্পাঘাট শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কারের উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

fec-image

খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে জেলা সদরস্থ চম্পাঘাট শিশু সদনের সম্পাদনকৃত ছাত্রাবাস পুনঃসংস্কারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত (জুয়েল) এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃসংস্কারের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এসময় বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও টিভি বিতরণ করেন রিজিয়ন কমান্ডার।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের মহতি কার্যক্রম পরিচালনা করে আসছে, করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর ভূয়সী প্রশংসা করেন তিনি।

সম্মিলিত এই উন্নয়নমূলক প্রয়াস ও বাস্তবায়ন দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ রিজিয়ন কমান্ডার।

রিজিয়ন কমান্ডার বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেন তিনি।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া, ইউএনডিপি’র জেলা প্রতিনিধি উশিং মং চৌধুরী, চম্পাঘাট শিশু সদনের সভাপতি কনক বরণ ত্রিপুরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি রিজিয়ন, বাংলাদেশ সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন