চ্যানেল আই স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়েছে বান্দরবানের মাবিয়া আলম
স্টাফ রিপোর্টার:
বান্দরবানে স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়েছে বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রী মাবিয়া আলম মীম। ১০জন প্রতিযোগীকে পিছনে ফেলে স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়েছেন।
শনিবার ক্ষুদ্র নৃ-গাষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ওয়েল পার্ক ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষা ব্যুরো আব্দুল ওয়াহিদ আকন্দ, চট্টগ্রাম বিভাগের শিক্ষা পরিচালক আলাউদ্দিন মজুমদার, ওয়েল পার্ক পরিচালক সিরাজুল ইসলাম কমল, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন অনুপ দেওয়ান ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রকল্পের প্রধান ফারজানা ব্রাউনিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
স্বর্ণ কিশোরী বিজয়ীকে সাস্থ্য সচেতন বই ও নগদ টাকা উপহার দেন প্রধান অতিথি। এর আগে স্বর্ণ কিশোরী ব্যাজ পরিয়েদেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রকল্পের প্রধান ফারজানা ব্রাউনিয়া।
জানা গেছে, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রী মাবিয়া আলম মীম দশম শ্রেণীর ছাত্রী। ৫ম ও ৮ম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং ভাষা ও সাহিত্য বিষয়ে জাতীয় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে। তার পিতা সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।
জানাগেছে, প্রজনন স্বাস্থ্য উন্নয়নে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন ২০১২ সালে যাত্রা শুরু করে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় এবং মাতৃমৃতু্যু হার দুই ডিজিটে কমিয়ে আনতে দুই কোটি কিশোরীর কাছে পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিয়ে ৬৪ জেলার কাজ করছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের কার্যক্রম।
স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রকল্পের প্রধান ফারজানা ব্রাউনিয়া জানান, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ৬৪ জেলায় বিস্তৃতি হবে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক। এই ৬৪ জেলার ৬৪ জন ‘কিশোরী’ প্রতিনিধিত্ব করবে কনভেনশনে। ২৬ টি দেশের আর্ন্তজাতিক মন্ত্রণালয়গুলোর সামনে তুলে ধরবে নিজেদের। নারীর ক্ষমতায়নে এই মেয়েদের অগ্রণী ভূমিকা থাকবে। মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্যের এই মেয়েদের হাত ধরেই গড়ে উঠবে বলিষ্ঠ বাংলাদেশ।

















