টেকনাফে বজ্রপাতে এক বৃদ্ধ নিহত

fec-image

বজ্রপাতে নিহত

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়ার মৃত ওয়াজ উদ্দিনের পুত্র ছৈয়দ আহমদ (৮০)। রবিবার বিকাল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোয়াইক্যং স্টেশন হতে বাড়ির যাওয়ার পথে উত্তর পাড়ার রাস্তার মাঝপথে পৌঁছলে হটাৎ বজ্রপাতের বিকট শব্দ ও হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয় । এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি শামিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন