টেকনাফে বিজিবি- র‌্যাবের যৌথ বন্দুকযুদ্ধে দুই শীর্ষ তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নিহত: অস্ত্র ও ইয়াবা উদ্ধার

teknaf pic 27-4-14(a) (3)

টেকনাফ প্রতিনিধি:
সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফে বিজিবি- র‌্যাবের যৌথ বন্দুকযুদ্ধে দুই শীর্ষ তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। ২৭ এপ্রিল রাত ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নেচারপার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- টেকনাফ পৌরসভার কায়ুকখালী এলাকার মৃত জয়নাল আবেদীন সওদাগরের পুত্র মোঃ জাহিদ হোসেন জাক্কু (৪৫),নাইট্যংপাড়া এলাকার মৃত সামসু উদ্দিনের মোঃ ফরিদুল আলম (৪৮),নিহতদের মরদেহ কক্সবাজার মর্গে থেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

৪২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু জার আল জাহিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান – গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কক্সবাজার- টেকনাফ সড়ক দিয়ে কক্সবাজার হতে সন্ত্রাসীদের একটি দল অস্ত্র ও ইয়াবাসহ মাইক্রোবাসযোগে টেকনাফ এর উদ্দেশ্যে গমন করবে। এমন খবরে ১৬ জন র‌্যাব-বিজিবির সদস্যের সমন্বয়ে একটি অস্থায়ী যৌথ চেকপোষ্ট স্থাপন করা হয়।

২৭ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার হতে একটি মাইক্রোবাস (গাড়ী নং- চট্র মেট্রো চ-৪৭৬০) যৌথ চেকপোষ্টের সামনে আসলে বিজিবি এবং র‌্যাব এর অস্থায়ী চেকপোষ্ট কর্তৃক গাড়ীটি থামানো জন্য সিগন্যাল দেয়া হয়। গাড়ীটি না থামিয়ে তাৎক্ষণাৎ ঘুরিয়ে নেয়ার চেষ্টা করে এবং গাড়ীর ভিতর হতে এলোপাতালি গুলি বর্ষণ শুরু করে। একপর্যায়ে অস্থায়ী চেকপোষ্ট সদস্যদের আত্মরক্ষার্থে  বিজিবি ২৩ রাউন্ড এবং র‌্যাব ৭০ রাউন্ড ফায়ার করে। বন্দুক যুদ্ধ শেষে মাইক্রোবাসের ভিতরে ড্রাইভিং সিটে একজনকে এবং মাইক্রোবাসের পাশে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এসময় গাড়িতে থাকা পুলিশ, র‌্যাব, বিজিবি এবং স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে তল্লাশী করে সন্ত্রাসীদের ব্যবহারকৃত ২ টি বাংলাদেশী তৈরী কাঠের বাটযুক্ত এলজি, ১ টি বাংলাদেশী তৈরী পাইপ গান, ১২ টি (০৬ টি তাঁজা ও ০৬ টি খালি খোসা) কার্তুজ ও পিস্তলের ২ টি খালি খোসা উদ্ধার করে। এছাড়া গাড়ীর ভিতরে তল্লাসী করে ১ টি পলিথিনের ভিতর ব্লু রংগের ৯ টি প্যাকেটে ১হাজার ৪’শ ৭৫ পিস মোটা এম্পিটামিন ট্যাবলেট পাওয়া যায় ।

এছাড়া আরও ৪ থেকে ৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। গুলিবিদ্ধ ব্যক্তিদেরকে দ্রুততার সাথে টেকনাফ স্বাস্থ্য কমপ্রেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বিজিবি সদস্য মোঃ আব্দুল মজিদ মিয়া, র‌্যাব সদস্য -কনস্টেবল মোঃ বোরহান উদ্দিন (২) কনস্টেবল মোঃ মোস্তাফিজুর রহমান (৩) এএসআই আব্দুর রহমান আহত হয়। আহত বিজিবি এবং র‌্যাব সদস্যদেরকে টেকনাফ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিক বে তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন