টেকনাফে প্রথম ধাপে কৃষি কার্ড পাবে ১৬৯৮ জন : ডিসি

fec-image

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগমন উপলক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের নের্তৃত্বে একটি টীম সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। আগামী ১৪ এপ্রিল টেকনাফ আগমন উপলক্ষে টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিকেল ৫টায় এ সভাস্থল পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন প্রমূখ।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী বলেন, প্রশাসন সহ সকলের সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সভার দিন যদি বৃষ্টিও হয় তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করার জন্য পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আগমনকে ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকলের সহযোগিতায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কৃষি অধিদপ্তর সহ সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা প্রস্তুতি নিচ্ছি। কৃষি মন্ত্রণালয় থেকে আমরা যে ধরনের নির্দেশনা পাচ্ছি সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী আগামী ১৪ তারিখ প্রথম ধাপে টেকনাফ উপজেলার ১৬৯৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায় টেকনাফ উপজেলার সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষি কার্ড প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন