দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট

fec-image

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন আয়োজিত ‘জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দিঘীনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আল আমিন।

ফাইনাল খেলায় বোয়ালখালী দল ও কবাখালী দল অংশ নেয়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য লড়াই শেষে বোয়ালখালী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দীঘিনালা জোনের এই আয়োজন সেই জনকল্যা কার্যক্রমেরই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দিঘীনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন