নাইক্ষংছড়ি সীমান্তে বিপুল কাঠসহ পিকআপ জব্দ

fec-image

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল মুল্যবান কাঠ সহ ১টি পিকআপ জব্দ করেছে বিজিবি।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। তারা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাইছড়ি বদ্ধছড়া নামক স্থান থেকে এ সব অবৈধ কাঠ জব্দ করেন। এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কোন আসামীকে ধৃত করা সম্ভব হয় নি।

তবে আসামীবিহীন জব্দ করা কাঠের মধ্যে ৯২ সিএফটি গামারি, ৪৯.৩৩ সিএফটি আকাশমনি, ১.২৫ সিএফটি সেগুন এবং ১.২৫ সিএফটি ডেউয়া কাঠ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন