চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলা

কুতুবদিয়ায় ৪ জনের ফাঁসির রায়

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব রুবেল হত্যার প্রায় ২০ বছর পর জজকোর্টে রায় ঘোষণা করা হয়েছে। মামলায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ও ৪ জনকে খালাসের আদেশ দেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জজ কোর্টে এ রায় ঘোষণা করা হয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন বড়ঘোপ মাতবর পাড়ার মোহাম্মদ ইউসুফ মাতবরের ছেলে রুস্তম মাতবর, গোলাম মোস্তফার ছেলে সোহেল মাতবর, আবু তাহের চৌধুরীর ছেলে মো. জুয়েল মাতবর ও মোহাম্মদ তাহের মাতবরের ছেলে মো, ফরহাদ মাতবর।

দন্ডপ্রাপ্তদের মধ্যে ফরহাদ কারাগারে আটক রয়েছে ও বাকি ৩ জন দেশের বাইরে পলাতক রয়েছে বলে জানা গেছে। খালাসপ্রাপ্ত ৪ আসামীরা হলেন দন্ডপ্রাপ্ত রুস্তম মাতবরের দুই ভাই সাজ্জাদ,আরাফাত এবং ছোটন ও সৈয়দ।

উপজেলা সদর বড়ঘোপ মাতবর পাড়ার মরহুম মোহাম্মদ কাশেম মাতবরের পুত্র সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় বড়ঘোপ বাজার থেকে রিক্সায় বাড়ি ফেরার পথে দুর্বিত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। রুবেলের মা মমতাজ সুফিয়া বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। আসামীরা বিগত আওয়ামী সরকার দলীয় প্রভাব খাটানোয় মামলার তেমন কোন অগ্রগতি ছিলনা। ফলে মামলাটি ২০২৩ সালে চট্টগ্রাম জজ আদালতে স্থানান্তর করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবি নিহত রুবেলের ছোট ভাই (মামলার পরিবর্তিত বাদী) ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বলেন, প্রায় বিশ বছর পর তার ভাই হত্যার রায়ে ৪জনকে ফাঁসি ও ৪ জনকে খালাস দেয়ার আদেশে তারা পুরোপুরি সন্তুষ্ট নন। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন