Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়ির উন্নয়ন পরিকল্পনায় অংশীদার হতে চায় ওজিফা খাতুন রুবি

নিজস্ব প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবি। যার চিন্তা চেতনা জুড়ে এলাকার উন্নয়ন আর মানুষের সেবা। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলেন কোন স্বার্থছাড়া। আসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন। সকল স্তরের মানুষের জন্য একজন নিবেদিত প্রাণ হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি।

স্থানীয় সাংবাদিকদের সাথে শনিবার (২ ফেব্রুয়ারি) নিজ বাসভবন রুবি স্বপ্ন বিলাসে এক মতবিনিময় সভায় বলেছেন, ছোট বেলা থেকেই এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় বুকে লালন করে আসছি। আর সেই পথ পাড়ি দিতে গিয়ে বিগত সময়ে নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে। সে ক্ষেত্রে গণমাধ্যম আমার পাশে ছিল। আর একজন পেশাজীবী শ্রেণীর মানুষ হিসেবে সেই গণমাধ্যমকর্মীদের সিঁড়ি বেয়েই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করলেন।

তাঁর স্বপ্ন: বান্দরবানের নাইক্ষ্যংছড়িকে পর্যটন শিল্পে সমৃদ্ধি করতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে। পাশাপাশি পানীয় জলের সংকট দূর, গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন এবং শিক্ষিত ও বেকার যুবক যুবতীদের সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে।

তিনি আরও বলেন, তাঁর নেত্রী শেখ হাসিনা আর বান্দরবানে তার অভিভাবক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি তাঁদের জন্যে কাজ করছেন এ পাহাড়ি জনপদে।

এসময় তিনি দৃঢ়কণ্ঠে বলেন, তিনি দলীয় মনোয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন