Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়িতে জোন কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

পানছড়ি প্রতিনিধি:

জেলার পানছড়িতে এক আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে জোন কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’১৮। টুর্নামেন্ট-এর আয়োজক খাগড়াছড়ি জোন।

২৪টি দল নিয়ে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে পানছড়ি উপজেলা ব্যাডমিন্টন মাঠে এই টুর্নামেন্টের সূচনা পর্ব শুরু হয়।

পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর রেজা আহমদ উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহামুদসহ আরও অনেকে বলেন, বাংলাদেশের নিরাপত্তাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, গরীব মেধাবীদের শিক্ষাবৃত্তি, প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা, গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও খেলাধুলায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

খাগড়াছড়ি জোনের এ আয়োজন পানছড়ি ক্রীড়ামোদিদের মাঝে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে বলেও তাদের দাবি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত আসনের সদস্য শাহাজাহান কবির সাজু।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন