পেকুয়ায় ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী আয়োজন

fec-image

কক্সবাজারের পেকুয়ায় ৮ নারী পুরুষের গণবিয়ে সম্পন্ন করেছে এক ইউপি চেয়ারম্যান। যা পেকুয়ার ইতিহাসে এবারই প্রথম ব্যতিক্রমী আয়োজন।

শুক্রবার (৩১ মে) বেলা আড়াইটায় শীলখালী ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়। ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের অর্থায়নে তাদের এ গণবিয়ে দেওয়া হয়।

নব দম্পতিরা হলেন, মোহাম্মদ হেফাজ উদ্দীন ও রাজিয়া সুলতানা, হাবিবুর রহমান ইমন ও তাসমিন জন্নাত, মোহাম্মদ সোহেল ও কানিজ ফাতেমা তানিয়া এবং মো. শাকিব ও সাইমা জন্নাত মুন্নি।

শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোছাইন জানান, বিয়ের কনেরা আমার ইউপির বাসিন্দা। তারা হলেন- ১ নং ওয়ার্ডে ২ জন কনে ৩ নং ওয়ার্ডের ১ জন কনে ৬ নং ওয়ার্ডের ১ জন।আর বরগণ বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা। প্রত্যকের বিয়ের খরচ আমি বহন করেছি। এটি অব্যাহত থাকবে।

এ বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাফায়াত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন সুলতানা, ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম, শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোছাইন, শিলখালী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শিলখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল ছমদ প্রমুখ। বিয়ে অনুষ্ঠানের পর অতিথিদের খাবার পরিবেশন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন