বরকলে চাকমা তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

fec-image

রাঙামাটির বরকল উপজেলায় সুভাষ কান্তি চাকমা (২৬) এবং এনা চাকমা (১৮) নামের দুই তরুণ- তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটির বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে দুই তরুণ- তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি প্রেম ঘটিত ঘটনায় এ দুই তরুণ-তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়। তবে প্রশাসন এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাতে পারিনি।

মৃত তরুণ কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে এবং মৃত তরুণী বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বগাছড়ি গ্রামের শান্তি চাকমার মেয়ে।

ভূষণছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালাম বলেন, তরুণ সুভাস চাকমা ব্যক্তিজীবনে বিবাহিত ছিলেন। তার স্ত্রী তার স্বামীর প্রেমের সম্পর্ক মেনে নেওয়ায় সমস্যা সৃষ্টি হয়। যে কারণে তরুনীর পরিবার ওই তরুণের আগের সংসারের কথা জানতে পেরে বিয়ে দিতে গড়িমসি করে।

সোমবার দিনগত গভীর রাতে প্রেমিক যুগল বগাছড়ি এলাকায় বাড়ির পাশে একটি মগডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছে।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করা গেলেও কাপ্তাই হ্রদে পানি না থাকায় মঙ্গলবার রাঙামাটি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো যায়নি। বুধবার সকালে মরদেহগুলো পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বরকল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন