বাইশারীতে মানব বন্ধনকারীদের উপর ক্ষেপলেন কামাল ডাকাত

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে কামাল ডাকাতের অত্যাচার ও ব্যবসায়ীদের মালামালের গাড়ী আটকিয়ে চাঁদাবাজি ও মালামাল লুটের ঘটনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে ঈদগড়-বাইশারী সড়কের ব্যাংঙডেবা রাস্তার মাথায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কামাল ডাকাত প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সড়কে যানবাহন চলাচলে বাধা দেন। এর ফলে প্রায় চার ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর টহল জোরদার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সেনাবাহিনী ঘটনাস্থল পৌছার খবর পেয়ে কামাল ডাকাত জংগলের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বাইশারী বাজার সভাপতি আবদুল করিম বান্টু জানান,ব্যবসায়ীদের হয়রানী সহ মালামাল লুটের ঘটনায় গতকাল সকল ব্যবসায়ী ও জনসাধারণ মিলে কামাল ডাকাতের বিরুদ্বে মানববন্দন করা হয় এবং অবিলম্বে কামাল ডাকাতকে গ্রেপ্ততারের দাবী জানানো হয় প্রশাসনের নিকট।এনিয়ে কামাল ডাকাত ক্ষিপ্ত হয়ে সকালে বাইশারী ঈদগড় সড়কের বেংডেবা নামক স্থানে সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে বাইশারী বাজার থেকে ঈদগাও গামী সকল যানবাহন বন্দ করে দেয়।যার ফলে সাধারন ব্যবসায়ী, যাত্রী, পরীক্ষার্থীর চরম দুর্ভোগ পৌহাতে হয়েছে। অবিলম্বে তাকাত কামালের গ্রেপ্ততারের দাবী জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন