বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ৫৭

fec-image

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক ও স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ-বিজিবিসহ ৫৭ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া-লামা ফাইতং সড়কের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাকসহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে ইটভাটার আট শ্রমিককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম, আলীকদম সেনা জোনের উপর–অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসি তোফাজ্জল হোসেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।

সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ‘ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে। অনেকে আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আমরা বেশ কয়েকদিন ধরে ফাইতং এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে যায়। কিন্তু ইটভাটার মালিক-শ্রমিকসহ তাদের নিয়োজিত স্থানীয়রা পরিকল্পিতভাবে অভিযানে বাধা প্রদান করে এবং আমরা অভিযানে ব্যর্থ হই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইনশৃঙ্খলা বাহিনী, আহত, ইটভাটা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন