Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে ইয়ং টাইগার্স ক্রিকেট প্রতিযোগিতা শুরু

Bandarban DC- pic-29.1

স্টাফ রিপোর্টার:

বান্দরবানে ইয়ং টাইগার্স ক্রিকেট (অনুর্ধ-১৪) বিভাগীয় প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার জেলা স্টেডিয়ামে খেলায় লক্ষিপুর জেলা দল ৫৩ রানে জয় পেয়েছে।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক। এ সময় পৌর মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পরিচিত লাভ করেছে। তাই বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে কিশোরদের ক্রিকেট খেলায় উৎসাহিত করতে হবে।

অন্যদিকে খেলার শুরুতে টসে জিতে লক্ষিপুর জেলা দল ৪০ ওভারে ৯ ইউকেটে ১৭৮ রান লাভ করে। চট্টগ্রাম জেলা দল ৩৭.৫ ওভারে সব ইউকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। খেলায় লক্ষিপুর জেলা দল ৫৩ রানে জয় লাভ করে।

শনিবার কক্সবাজার জেলা দল বনাম চট্টগ্রাম জেলা দলের মধ্য খেলা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন