বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী

fec-image

বান্দরবান ৩০০ নং আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও আহ্বায়ক সাচিংপ্রু জেরী।

আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামিম আরা রিনির কাছে এই মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রার্থীরা। তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, বিএনপি ও জেএসডিসহ পাঁচটি রাজনৈতিক সংগঠন রয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে পাঁচটি রাজনৈতিক সংগঠনের মধ্যে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি অন্যান্য সংগঠনগুলো এখনো জমা দেয়নি। তবে অন্যান্য রাজনৈতিক সংগঠনের প্রার্থীরা সন্ধ্যার আগে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

এর আগে ২৪ ডিসেম্বর নির্বাচন সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থী পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ।

দেশের সর্বশেষ ৩০০ নং আসন বান্দরবান জেলা। এই জেলায় ১৩টি জাতিগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৫৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ১৭৮ জন।

বান্দরবানে বিএনপি আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, সাচিংপ্রুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, বিএনপি, সাচিং প্রু জেরী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন