বিএনপি জামাতের সাথে আঁতাত করেছে জেএসএস, তারা চুক্তি বিরোধী শক্তি : দীপঙ্কর তালুকদার
রাঙামাটি সংবাদদাতা:
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেছেন জেএসএস পার্বত্য চুক্তি বিরোধী শক্তি। তারা বিএনপি জামাতের সাথে আঁতাত করেছে অথচ তারা পার্বত্য চুক্তির বাস্তবায়নের দাবি করে। ৫ জানুয়ারীর নির্বাচন সারা দেশে বিএনপি জোট বর্জন করলেও রাঙামাটিতে বিএনপি নির্বাচনে ভোট দিয়েছে এবং ঐ দলের সিনিয়র একজন নেতা জেএসএস নেতাকে জেতানোর জন্য নির্বাচনে ভুমিকা রেখেছেন।
তিনি বলেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জেএসএস ষড়যন্ত্র করে বিজয় ছিনিয়ে নিয়ে বিএনপিকে দিয়েছে। এবারো একইভাবে বিএনপি-জেএসএস আঁতাতের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়েছে। একইভাবে রাঙামাটির ১০ উপজেলায় জেএসএস প্রার্থী দিয়ে জোর করে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে নিয়েছে এবং বান্দরবানের কয়েকটি উপজেলায় বিএনপি-জামাতের সাথে একসাথে নির্বাচন করেছে জেএসএস। কারণ আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি বন্ধ করে দিতে চায় জেএসএস।
মঙ্গলবার রাঙামাটি পৌরসভা মিলনায়তনে রাঙামাটি থেকে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জেএসএস এতোদিন অভিযোগ করেছে তিন পার্বত্য জেলার এমপিরা উদ্যোগ না নেওয়ায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। আর এ জন্য পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন, অপহরণের ঘটনা বেড়ে যাচ্ছে। তিনি সন্তু লারমা ও জেএসএসের উদ্দেশ্যে বলেন এবার রাঙামাটি থেকে আপনাদের ঊষাতন তালুকদার এমপি নির্বাচিত হয়েছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা অপেক্ষা করবো ঊষাতন তালুকদার চুক্তি বাস্তবায়নে কি ভুমিকা রাখেন এবং চাঁদাবাজি, অপহরণ, সন্ত্রাস, খুন, গুম কখন বন্ধ হয়।
তিনি গত ৪ এপ্রিল রাঙামাটি শহরে উষাতন তালুকদারের স্ত্রী নিখোঁজ হওয়ার একটি গুজবের কথা উল্লেখ করে উষাতন তালুকদারের উদ্দেশ্যে বলেন, ঐ দিন আপনার স্ত্রীর মোবাইল বন্ধ হয়ে যাওয়ার ফলে তার সংযোগ না পেয়ে আপনার মনে কি রকম অনুভুতি হয়েছিলো। আপনিসহ আমরা সকলে উদ্বেগের মধ্যে ছিলাম আপনার স্ত্রী কি অপহৃত হয়েছে কিনা। সে দিন আপনার মনে যে অনুভুতি ছিলো সে ধরনের অনুভুতি নিয়ে মাসের পর মাস বছরের পর বছর পার্বত্যবাসী কিভাবে থাকে তা আপনাকে বুঝতে হবে।




















Dipankar Talukdar Sheikh Hasinar Vale Mukh gershe Mu kala Bandar hoieche. Tai ei obhijog.