দীঘিনালা ভূয়া গোয়েন্দা পরিচয়ের এক আনসার সদস্য আটক

দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ভূয়া গোয়েন্দা সংস্থার পরিচয়ধারী এক আনসার সদস্যকে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। আটককৃত ঐ আনসার সদস্যের নাম সিপাহী কামরুল হাসান, যার ব্যাচ নং- ১৯১৫৬৪৫। দীঘিনালার জামতলী সদর দপ্তর ৩১ আনসারে ব্যাটালিয়নে তিনি চাকুরি করেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামরুল হাসান নামের ঐ আনসার সদস্য বেশকিছুদিন আগে থেকেই নিজেকে গোয়েন্দা পরিচয় দিয়ে আসছিলেন। বোয়ালখালী বাজারের বেশকয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিভিন্ন গাড়ি থেকে তার বিরুদ্ধে চাদাবাজীর অভিযোগ রয়েছে বলেও জানা গেছে। তিনি একেক জায়গায় একেক গোয়েন্দা সংস্থার পরিচয় দিতেন।

গতকাল সোমবার বোয়ালখালী বাজারের সিদ্দিক নামের এক চা দোকানী থেকে চাদাবাজী’কালে স্থানীয় লোকজন তাকে আটক করে গন-ধোলাই দেয়, এবং পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

দীঘিনালা থানা ও ৩১ আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, এই ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।আনসারের ঐ সদস্যের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আপাতত তাকে ব্যাটালিয়ন সদর দপ্তরে নজরবন্দিতে রাখা হয়েছে।    

 

 

 

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন