ভারী বর্ষণে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

fec-image

রাঙামাটিতে ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে মহাসড়ক ডেবে যাওয়ায় বাঘাইছড়ি-সাজেকের সঙ্গে দিঘীনালাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ সেপ্টম্বর) সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয়। এর রাত ৯টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের শুকনাছড়ি এলাকায় মহাসড়ক ডেবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেক ও বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, ‘সন্ধ্যা থেকে ভারী বর্ষণের কারণে রাত ৯টা নাগাদ মহাসড়ক ডেবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারী বর্ষণ, সড়ক যোগাযোগ, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন