রাঙামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৮৬ হাজারের অধিক শিশু

fec-image

চলতি মাসের ২৮ জুন রাঙামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৮৬ হাজার ৮৬০ শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও অতিরিক্ত আরও এক হাজার শিশুকে ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: নূয়েন খীসা এসব তথ্য জানান।

এসময় রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) সোহাগময় চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা: জাফরিন জাহেদ জিতি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: প্রতীক সেন উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।

সিভিল সার্জন ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন