রাঙামাটির বরকলে ‎পবিত্র রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে বিজিবি

fec-image

রাঙামাটির বরকল উপজেলার  ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) পবিত্র রমজানে ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানার  শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।

বুধবার (১৮ই ফেব্রুয়ারী) সকালে ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন, ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট  কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

পাশাপাশি প্রতিষ্ঠানটির দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বসার জন্য  বেঞ্চ উপহার দেন তিনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়- পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী,  নগদ ৭৬ হাজার টাকা প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটির দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বসার জন্য ২০ টি বেঞ্চ প্রদান করা হয়।

‎এসময় কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোট হরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোট হরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে।ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বরকল, বিজিবি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন